Saturday, July 24, 2021

প্রেম নিয়ে কিছু উক্তি

 প্রেমনিয়ে কিছু উক্তি এবং ভালোবাসার ছন্দ কালেকশন।

 “ অল্প বয়সের ভালোবাসা অন্ধ গন্ডারের মত। শুধুই একদিকে যায়। যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, আদর দিয়ে এই গন্ডারকে সামলানো যায় না।

---- হুমায়ূন আহমেদ


চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না।
অতি রূপবতীদের কারও প্রেমে পড়তে নেই।
অন্যেরা তাদের প্রেমে পড়বে, তা- নিয়ম।

---- হুমায়ূন আহমেদ


ঘর খুলিয়া বাহির হইয়া
জোছনা ধরতে যাই;
হাত ভর্তি চান্দের আলো
ধরতে গেলে নাই।

---- হুমায়ূন আহমেদ


কিছু রোমান্টিক পিক এবং ছন্দ


গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা, ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত

---- হুমায়ূন আহমেদ


সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে

---- হুমায়ূন আহমেদ


ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে। হয়ত খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই।

---- হুমায়ূন আহমেদ


কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।

---- হুমায়ূন আহমেদ


গভীর প্রেম মানুষকে পুতুল বানিয় দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন এক সঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশী তার হাতেই পুতুলের সুতা।

---- হুমায়ূন আহমেদ


চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে

---- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


এগুলো অবশ্যই পড়ুন—

তোর সব দুঃখগুলো,তোর সব বিষন্নতাগুলো
বুকে নিয়ে একা একা ফিরে যাবো উদাসিন পাখি।
এই চোখ,এই স্মৃতি,এই ত্বক,মাংস,হাড়
ব্যথার আগুনে পুড়ে ছাই হবে,ভষ্ম হবে-
তবু তোর পরাজিত স্বপ্নে আমি কোনদিন আসবো না আর।
কোনদিন আসবো না আর
আমি এই বিষন্ন পৃথিবী নিয়ে একা একা ফিরে যাবো গভীর নেশায়
কোনদিন আসবো না আর,কোনদিন আসবো না আর. ”

---- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

---- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখ

---- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


কিছু রোমান্টিক পিকচার


তুমিই শুধু ভালোবাসা রাখতে গিয়ে
ছড়িয়ে ফেললে চতুর্দিকে অসাবধানে
ভালোবাসা ছড়িয়ে ফেললে চতুর্দিকে… ”

---- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


আমি মস্তিস্কের সমস্ত জানালা খুলে দাঁড়িয়ে রয়েছি,
কেউ আসছে না। না রোদ, না পাখির নেকলেস।
কেবল উত্তর পাহাড়ের হিম, ঠান্ডা হাত
ছুঁয়ে যাচ্ছে ব্যথিত চিবুক

---- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন
কঠিন হয়েছি শেষে, হয়েছি জমাট শীলা।
তবু সেই পাথরের অন্তর থেকে
কেঁদে ওঠে একরাশ জলের আকুতি,
ঝর্ণার মতো তারা নেমে জেতে চায় কিছু
মাটির শরীরে

প্রেম নিয়ে কিছু উক্তি

---- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ,
নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,
আমাকে গ্রহণ করো।


উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান,
আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ।
আমাকে আর কি বেদনা দেখাবে? ”

---- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


তবু তুমিও বলতে পারছো না - না, নেই, কোথাও নেই,
আমার কোথাও আজ তার ছায়া নেই, সে নেই কোথাও-
বৃষ্টির জলের দাগ মুছে গেছে একদিন সকালের রোদে

---- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


আমি যার শিয়রে রোদ্দুর এনে দেবো বলে কথা দিয়েছিলাম
সে আঁধার ভালোবেসে রাত্রি হয়েছে
এখন তার কৃষ্ণ পক্ষে ইচ্ছের মেঘ
জোনাকির আলোতে স্নান করে,
অথচ আমি তাকে তাজা রোদ্দুর দিতে চেয়েছিলাম

---- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


তুমি প্রেমের কলিংবেল টিপে এসে দাঁড়ালে
সংশয় সন্দিহান
আমি দরোজা খুলেই সরাসরি
তোমাকে এনে বসিয়েছি হৃদয়ে।
বুকের একান্ত বেডরুমে।

---- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


আমারও ইচ্ছে করে
টুকরো টুকরো কোরে কেটে ফেলি তোমার শরীর

---- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


তুমি রেশমী হাতে বুলোতে পরশ
রাত্রি নিশ্চুপ হেঁটে যেতো শরীর বেয়ে

---- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন

---- কাজী নজরুল ইসলাম


প্রেম হল ধীর প্রশান্ত চিরন্তন

---- কাজী নজরুল ইসলাম


তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ

---- কাজী নজরুল ইসলাম


যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে
বুঝবে সেদিন বুঝবে।

---- কাজী নজরুল ইসলাম


কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত চিরন্তন।

---- কাজী নজরুল ইসলাম


তুমি আমার নিঃসঙ্গতার সতীন হয়েছ ! ”

---- হেলাল হাফিজ


তোমার হাতে দিয়েছিলাম অথৈ সম্ভাবনা
তুমি কি আর অসাধারণ? তোমার যে যন্ত্রনা
খুব মামুলী, বেশ করেছো চতুর সুদর্শনা
আমার সাথে চুকিয়ে ফেলে চিকন বিড়ম্বনা

---- হেলাল হাফিজ


ভালোবেসেই নাম দিয়েছিতনা
মন না দিলে
ছোবল দিও তুলে বিষের ফণা

---- হেলাল হাফিজ


কোনদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,-
চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’,
যাবে? ”

---- হেলাল হাফিজ


বোকা উদ্ভিদ তবে কি
মানুষের কাছে প্রেম চেয়েছিলো?
চেয়েছিলো আরো কিছু বেশি

---- হেলাল হাফিজ


সমুখে রয়েছে সুধা পারাবার
নাগাল না পায় তবু আঁখি তার
কেমনে সরাব কুহেলিকার এই বাধা রে

---- সৈয়দ মুজতবা আলী


এমন সময় সেই পায়ের মৃদু চাপ।
সব সংশয়ের অবসান, সব দুঃখ অন্তর্ধান

---- সৈয়দ মুজতবা আলী


সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে

---- হুমায়ূন আহমেদ


আরও পড়ুন:

প্রেম নিয়ে উক্তি

মোটিভেশনাল উক্তি


সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষনীয়। কিন্তু ভন্ডরা বলেন উলটো কথা

---- হুমায়ূন আজাদ


পুরস্কার অনেকটা প্রেমের মতো; দু-একবার পাওয়া খুবই দরকার, এর বেশি পাওয়া লাম্পট্য

---- হুমায়ূন আজাদ


অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশির কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয়

---- হুমায়ূন আজাদ

No comments:

Post a Comment